Thursday, May 21, 2026
Thursday, May 21, 2026
Homeরাজনীতিডিমলায় দোয়া মোনাজাতের মধ্য দিয়ে বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন।

ডিমলায় দোয়া মোনাজাতের মধ্য দিয়ে বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারী জেলার ডিমলা উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

​বৃহস্পতিবার (২১ মে) দুপুরে ডিমলা উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে স্থানীয় খাদ্য গুদাম চত্বরে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ সংগ্রহ অভিযানের শুভ সূচনা করেন নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) মীর হাসান আল বান্না এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম। নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রব্বানী প্রধান, ​এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মুজিবুর রহমান, রোকনুজ্জামান বকুল ও আশিকুল রহমান লেমন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নীলফামারী জেলা শাখার যুগ্ম সদস্য সচিব মোঃ রাশেদ ইসলাম। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মামুনুর রশিদ ও উপজেলার ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মোঃ নবাব। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রগতিশীল কৃষক, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

​উদ্বোধনী বক্তৃতায় অতিথিরা বলেন, সরকারের এই খাদ্য সংগ্রহ কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো কৃষকের শ্রমের সঠিক মূল্যায়ন ও ন্যায্যমূল্য নিশ্চিত করা। এর মাধ্যমে একদিকে যেমন প্রান্তিক কৃষকরা সরাসরি লাভবান হবেন, অন্যদিকে দেশের সামগ্রিক খাদ্য নিরাপত্তাও আরও মজবুত হবে। কোনো ধরনের মধ্যস্বত্বভোগী যেন কৃষকদের অধিকার ক্ষুণ্ণ করতে না পারে, সে বিষয়ে খাদ্য বিভাগকে সদা সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা। ​উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে অত্যন্ত স্বচ্ছতার সাথে উন্মুক্ত ও প্রকৃত কৃষকদের কাছ থেকে সরাসরি সরকার নির্ধারিত মূল্যে এই ধান ও চাল সংগ্রহ করা হবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: