Saturday, May 23, 2026
Saturday, May 23, 2026
Homeখেলাডিমলায় মাদকে না বলি খেলা ধুলায় জীবন গড়ি এই স্লোগানে যুবসমাজের মধ্যে...

ডিমলায় মাদকে না বলি খেলা ধুলায় জীবন গড়ি এই স্লোগানে যুবসমাজের মধ্যে ফুটবল বিতরণ।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

মাদকে না বলি খেলা ধুলায় জীবন গড়ি এই স্লোগান কে সামনে রেখে ,সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পক্ষ থেকে নীলফামারী জেলার ডিমলা সদর ইউনিয়নে বটতলী পাড়ায় বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে দূরে রাখতে যুবসমাজ ও শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী ফুটবল বিতরণসহ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

(শুক্রবার ২২ মে) বিকেলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রব্বানী প্রধান, ​ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আশিকুর রহমান আকিক, এবং ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজের ছাত্রদলের সভাপতি প্রিন্স লিমন, ও যুব নেতা আলী, এবং দিনাজপুর হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা সুজনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে রাব্বানী প্রধান বলেন, ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন ভাইয়ের নির্দেশে ডিমলা উপজেলাকে চাঁদাবাজি মুক্ত সন্ত্রাসী মুক্ত গড়তে চাই এবং এই সমাজের তরুন প্রজন্মকে মাদক মুক্ত থেকে দূরে রাখতে এবং সঠিক পথে আনতে খেলাখুলার বিকল্প নাই।

এ সময় ছাত্রনেতা সুজন বলেন, ছাত্র জীবন থেকে শুরু করে প্রিয় রব্বানী প্রধান ভাইয়া রাজনৈতিক জীবনে বিগত আওয়ামী লীগ সরকার আমলে অনেক মামলায় হয়রানির শিকার হয়েছে এবং ডোমার ডিমলা সাবেক এমপি জননেতা ইঞ্জিনিয়ার শাহারিন ইসলাম তুহিন প্রিয় ভাইকে অনুরোধ করছি বিএনপি থেকে আসন্ন ডিমলা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে রব্বানী প্রধান ভাইকে দেখতে চাই ও ডিমলা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রিয় রাব্বানী ভাইয়াকে যেন মনোনয়ন দেওয়া হয়।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: