Tuesday, May 26, 2026
Tuesday, May 26, 2026
Homeবিশেষ প্রতিবেদনডিমলায় নিউরন নার্সিং ইনস্টিটিউটের কৃতি ছাত্র ছাত্রীদের মধ্যে ক্রেস্ট বিতরণ।

ডিমলায় নিউরন নার্সিং ইনস্টিটিউটের কৃতি ছাত্র ছাত্রীদের মধ্যে ক্রেস্ট বিতরণ।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারী জেলার ডিমলা উপজেলার নিউনর নার্সিং ভর্তি কোচিং সেন্টারের মিলন মেলা বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের ও কৃতি ছাত্র ছাত্রীদের মধ্যে ক্রেস্ট বিতরণসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

(২৬ মে মঙ্গলবার) বিকেলে উত্তর অঞ্চলের আস্থার প্রতীক জননেতা সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পক্ষ থেকে ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করা হয়। ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রব্বানী প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিমলা বি এম, আই কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের, ও এডভোকেট রায়হান, শিক্ষক আলিমুর রহমান, কৃষি ব্যাংকের সিনিয়র অফিসার বকুল, এবং ব্যবসায়ী নুর আলম, ও নুর ইসলামসহ বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরাসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে গোলাম রব্বানী প্রধান বলেন, আমার ছাত্র আতোয়ার রহমানের উদ্যোগে ডিমলা উপজেলার নিউনর নার্সিং ভর্তি কোচিং সেন্টার ইনস্টিটিউটে গড়ে উঠেছে ও ডিমলার নিউনর নার্সিং ভর্তি কোচিং সেন্টার ইনস্টিটিউটে থেকে প্রতিবছর অনেক শিক্ষার্থী দেশের বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটে ভর্তি হয় এটা আমাদের ভবিষ্যৎ ও ডিমলা উপজেলার তরুণ প্রজন্মের ভবিষ্যৎ এবং আমাদের সবার গর্ব।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: