Thursday, May 28, 2026
Thursday, May 28, 2026
Homeজাতীয়জাতীয় ঈদগাহ ময়দানে আয়োজিত ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেন মাননীয় প্রধানমন্ত্রী...

জাতীয় ঈদগাহ ময়দানে আয়োজিত ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে সকাল সাড়ে ৭টায় রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে আয়োজিত ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

পবিত্র ঈদের নামাজ আদায় শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন মাননীয় প্রধানমন্ত্রী। পরে তিনি উপস্থিত মুসল্লীদের সঙ্গে আন্তরিক শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন এবং কোলাকুলিতে অংশ নেন। এসময় সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক উষ্ণ আবহের সৃষ্টি হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ও সুসমন্বিত নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত পবিত্র ঈদের জামাতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ঈদগাহ প্রাঙ্গণ পরিণত হয় এক অনন্য ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের মিলনমেলায়।

এর আগে সকাল ৭টায় গুলশানস্থ বাসভবন থেকে রওনা হয়ে ৭টা ২০ মিনিটে জাতীয় ঈদগাহ ময়দানে পৌঁছান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: