
শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি:
ওয়েস্ট ১ ডিভিশনের চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ সদর শাখায় ব্র্যাকের উদ্যোগে ১০ জুন সকাল ১০ টায় অসহায় নারীদের বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি করতে ৩ হাজার হাঁসের বাচ্চা বিনামূলে বিতরণ করা হয়েছে।
এসময় বক্তরা বলেন, ব্র্যাকের উদ্যোগে নারীদের বিকল্প আয়ের জন্য নারীদের হাঁসের বাচ্চা বিতরণ কর্মসূচির আওতায় বাংলাদেশের বিভিন্ন এলাকায় সুবিধাভোগীদের মাঝে হাঁসের বাচ্চা ও প্রশিক্ষণ প্রদান করে । ব্র্যাকের মূল লক্ষ্য হলো গ্রামীণ নারীদের, বিকল্প আয়ের সুযোগ তৈরি করে স্বাবলম্বী করে তোলা। নারীদের বিকল্প আয়ের উৎস হিসেবে নারীদের কর্মসংস্থান, ও উদ্যোক্তা তৈরি করা।
ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্দেশ্য হলো-পিছিয়ে পড়া মানুষগুলো যাতে তাদের স্বাভাবিক কাজের পাশাপাশি বিকল্প আয়ের পথ খুঁজে পায় এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে।এর মধ্যে শিবগঞ্জ বি সি ইউ পি প্রোগ্রামে নারীদের মধ্যে ৫৮ টি পরিবারের মধ্যে ৫৬ জনকে ২৫টি করে ১৪০০ এবং ২ টি পরিবারকে ৫০টি করে ১০০টি খামারী হিসেবে বিতরণ করা হয়।
এই হাসের বাচ্চা বিতরণের কার্যক্রম ধারাবাহিক ভাবে চলমান থাকবে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা: শাহাদৎ হোসেন, বিশেষ অতিথি মোঃ এমদাদুল হক, ম্যানেজার বিজনেস ডেভোলপমেন্ট ইউনিট, রাজশাহী, মোঃ মোতাহার হোসেন ডেপুটি ম্যানেজার বিজনেস ডেভোলপমেন্ট ইউনিট, চাঁপাইনববাবগঞ্জ, নাজিম উদ্দিন, ব্র্যাক স্বাস্থ্য কমিউনিটি, চাঁপাইনবাবগঞ্জ।সাদিয়া আফরোজ, এরিয়া ম্যানেজার (প্রগতি) , এরিয়া সিনিয়র শাখা ব্যবস্থাপক শাহ্ শফিকুল ইসলাম, (দাবি) মোঃ শাহাদৎ হোসেন, সিনিয়র শাখা ব্যবস্থাপক, বিসিইউপি, শিবগঞ্জ।
ব্র্যাকের এই কর্মসূচির সুবিধাভোগীরা জানান, হাঁস পালন করলে তারা অতিরিক্ত আয় করতে পারবেন। এবং তাদের কর্মসংস্থান হবে।



