Thursday, June 11, 2026
Thursday, June 11, 2026
Homeবিশেষ প্রতিবেদনমানবতার ডাকে এগিয়ে এসেছে মানবতার ফেরিওয়ালা, গোলাম রব্বানী প্রধান।

মানবতার ডাকে এগিয়ে এসেছে মানবতার ফেরিওয়ালা, গোলাম রব্বানী প্রধান।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের স্বপ্ন বাস্তবায়নে অসহায় ও অসুস্থ ছাত্র জাহাঙ্গীরের জীবন বাঁচানোর লড়াইয়ে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য গোলাম রব্বানী প্রধান।নিজের ব্যস্ততা ও ব্যক্তিগত কাজের কথা চিন্তা না করে তিনি নিজে দোকানে দোকানে ঘুরে মানুষের কাছে গিয়ে জাহাঙ্গীরের চিকিৎসার জন্য সহায়তা সংগ্রহ করছে। এটাই হচ্ছে প্রকৃত মানবতা, এটি একজন ব্যক্তির অন্য ব্যক্তির প্রতি দায়িত্ববোধ।

এ সময় ডিমলা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আকিক বলেন, মানুষের জন্য মানুষ, একজন মানুষ যখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে বেঁচে থাকার তাগিদ দেয়, তখন আমাদের উচিত দল, মত, পরিচয় অবস্থানের ঊর্ধ্বে উঠে মানবিক হওয়া। আজ জাহাঙ্গীরের পাশে দাঁড়ানো শুধু একজন মানুষকে সাহায্য করা নয়, মানবতার হাতকে আরও শক্তিশালী করা।

এ সময় এক ব্যবসায়ী বলেন, আপনাদের সামান্য সাহায্যই হতে পারে জাহাঙ্গীরের নতুন জীবনের আশার আলো, আজ অসুস্থ জাহাঙ্গীরের দিকে আপনারা হাত বাড়িয়ে দিয়েছেন এটা মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত, জাহাঙ্গীর তার পরিবারের স্বপ্ন, এবং তার উজ্জ্বল ভবিষ্যত, জাহাঙ্গীরকে দ্রুত সুস্থতা দান করুক এবং যারা তার পাশে দাঁড়িয়েছেন মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি তাদের উত্তম প্রতিদান দিন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: