Friday, June 12, 2026
Friday, June 12, 2026
Homeরাজনীতিভারতের আগ্রাসন ও পুশ-ইনের প্রতিবাদে শিবগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল।

ভারতের আগ্রাসন ও পুশ-ইনের প্রতিবাদে শিবগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল।

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতাঃ:

ভারতের আগ্রাসন, সীমান্তে পুশ-ইন,সীমান্ত হত্যা সহ সমস্ত অন্যায়ের প্রতিবাদে শিবগঞ্জে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১২ জুন বিকালে শিবগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় ঐক্যের আয়োজনে জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আমীর আবু জার গিফারীর সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্যে জামায়াতে-ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল বলেন পাশাপাশি দুই রাষ্ট্রের মধ্যে যে কোন বিষয় নিয়ে সমস্যা হলে উভয় উভয় দেশের সরকারের মধ্যে আলোচনার মাধ্যমে ন্যায়সংগত সমাধান করতে হবে। প্রয়োজনে জাতিসংঘের মাধ্যমে আন্তর্জাতিক আইন মোতাবেক সমাধান হবে। কিন্তু ভারত সরকার কোন কিছু তোয়াক্কা না করে দীর্ঘ দিন যাবত সীমান্ত দিয়ে পুশ ইন, সীমান্ত হত্যা,মাদক পাচার,অস্ত্র পাচার করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে ধ্বংস করার পায়তারা করছে। তিনি ভারত সরকারের প্রতি হুসিয়ারী উচ্চারণ করে বলেন বাংলাদেশের ১৮ কোটি জনতাকে সংগে নিয়ে ভারত সরকারের আগ্রাসন সহ সমস্ত। ষড়যন্ত্রের উচিত জবাব দিবো ইনশাআল্লাহ। তিনি আরো বলেন মাত্র কয়েকদিন আগে শিবগঞ্জের মোহনবাগে নয়নী নামে এক গৃহ পরিচালিকাকে নির্মমভাবে ধর্ষণ ও হত্যা করেছে। এ ঘটনাকে ধামাচাপা দিতে প্রভাবশালী মহল বিভিন্ন ষড়যন্ত্র করছে। এ ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানান। আম চাষীদের নায্য অধিকার প্রতিষ্ঠিত করতে সকল সিন্ডিকেটের অবসান ঘটিয়ে ৪০ কেজিতে মণ ধরে বিভাগীয় প্রশাসনের সিদ্ধান্তকে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ
শিবগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি বাবুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর আমীর ও শিবগঞ্জ ১আসনের সংসদ সদস্য ড. মাওলানা মোঃ কেরামত আলি জেলা শাখার এনগসিপির সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম, জেলা শাখার এন সিপি ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু মাসুদ মাস্টার ও জেলা জামায়াতপর সেক্রেটারি অধ্যাপক আবু বক্কর প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শিবগঞ্জ বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: