
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
পরিবেশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং আগামী প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসাবে নীলফামারীর ডিমলা ইসলামীয়া ডিগ্রি কলেজ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩জুন) ডিমলা উপজেলা প্রশাসন এবং ডিমলা উপজেলা বিএনপির যৌথ আয়োজনে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রব্বানী প্রধান, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপজেলা দপ্তরের কর্মকর্তাসহ জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী,পরিবেশকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন,জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের গৃহীত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি দেশের পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় জানানো হয়, ডিমলা উপজেলায় বিভিন্ন প্রজাতির চারা শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর, বিভিন্ন সামাজিক সংগঠন এবং সাধারণ জনগণের মধ্যে এসব চারা বিতরণসহ রোপণ করা হবে। এ সময় বক্তারা বলেন, শুধু চারা রোপণ করলেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে। একটি গাছ একটি প্রাণ—এই উপলব্ধি থেকে সবাইকে বৃক্ষরোপণ ও সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান তারা।



