
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারীর ডিমলা উপজেলায় সেচ মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুলাল হোসেন (৬৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার ডিমলা সদর ইউনিয়নের উত্তর তিতপাড়া গ্রামে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। তার মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পার্শ্ববর্তী একটি সেচ মোটরের ঘরে বিদ্যুৎ সংযোগ দিতে যান দুলাল হোসেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



