Wednesday, June 17, 2026
Wednesday, June 17, 2026
Homeবিশেষ প্রতিবেদনডিমলায় সাকিল জুয়েলার্সের দোকানে ভয়াবহ চুরি।

ডিমলায় সাকিল জুয়েলার্সের দোকানে ভয়াবহ চুরি।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারীর ডিমলা সদরের বাবুরহাট বাজারে ব্যবসায়ী সাকিল আল কদরের মালিকানাধীন সাকিল জুয়েলার্সের দোকানে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। চোর দোকান থেকে আনুমানিক ১৩-১৪ ভরি সোনার অলঙ্কার, ৫০ ভরি রুপা এবং নগদ ৭০ হাজার টাকা লুটে নিয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী। বুধবার (১৭ জুন) ভোরে এই ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী সাকিল আল কদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আয়শা সিদ্দিকার স্বামী। পুলিশ ও দোকান মালিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে বাসায় যান মালিক ও কর্মচারীরা। পরে আনুমানিক ভোরের দিকে সংঘবদ্ধ চোর চক্র দোকানটির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। চোরেরা দোকানে থাকা লকার ও আলমারি ভেঙে উল্লিখিত পরিমাণ সোনা, রূপা এবং ক্যাশ বাক্সে থাকা নগদ ৭০ হাজার টাকা নিয়ে চম্পট দেয়।

ভুক্তভোগী দোকান মালিক সাকিল জানান, চোর চক্র তার দোকানের তালা কেটে ভেতরে ঢুকে আলমারি ও লকার ভেঙে প্রায় সব মূল্যবান সামগ্রী নিয়ে গেছে। এতে তার বড় অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে। তিনি প্রশাসনের কাছে দ্রুত অপরাধীদের গ্রেফতার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারের জোর দাবি জানান। এদিকে, ব্যস্ততম এলাকায় এমন চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ডিমলা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, চুরির বিষয়টি জানার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ তদন্ত শুরু করেছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: