Thursday, June 25, 2026
Thursday, June 25, 2026
Homeসম্পাদকীয়টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে ক্রিকেট কাপ উদ্বোধন।

টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে ক্রিকেট কাপ উদ্বোধন।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারী মিনি স্টেডিয়ামে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে “সিজন-২ টিসিএ ক্রিকেট কাপ ২০২৬- এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও পৌর প্রশাসক মোঃ সাইদুল ইসলাম, নীলফামারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মিল্লাদুর রহমান মামুন,নীলফামারী রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো: তৈয়বুর রহমান মানিক, নীলফামারী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শাহ, উদ্বোধনী টিম নীলফামারী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও অধিনায়ক এন.এম হামিদী বাবু এবং ডিমলা সাংবাদিক একাদশের অধিনায়ক মিরাজ, টিসিএ’র সভাপতি সোহেল, নীলফামারী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও টিম ম‍্যানেজার তৈয়বুর রহমান মানিক প্রমূখ সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

নীলফামারী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও দলীয় অধিনায়ক এন.এম হামিদী বাবু বলেন, খেলায় টসে জিতে নীলফামারী রিপোর্টার্স ক্লাব ব‍্যাটিং করে ১০ ওভারে ১০৫ রান টার্গেট দেয় ডিমলা সাংবাদিক একাদশকে জবাবে ডিমলা সাংবাদিক একাদশ ১০ ওভার শেষে ৯৪ রান করে। ১১ রানে বিজয়ী হয়ে নীলফামারী রিপোর্টার্স ক্লাব সেমিফাইনাল নিশ্চিত করেন। তিনি নীলফামারী রিপোর্টার্স ক্লাবের সকল খেলোয়াদের ভালো খেলার জন্য প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: