Thursday, June 25, 2026
Thursday, June 25, 2026
Homeরাজনীতিবর্তমান সরকার দেশে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর -----------আব্দুল কাইয়ুম চৌধুরী।

বর্তমান সরকার দেশে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর ———–আব্দুল কাইয়ুম চৌধুরী।

আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবসে বিএমবিএফ’র আলোচনা সভা।

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বিগত আওয়ামী লীগের দীর্ঘ ১৭ বছরের শাসনামলে দেশের অসংখ্য মানুষ গুম ও খুনের শিকার হয়েছিলেন। তখন জনগণের মানবাধিকার বলতে কিছু ছিল না। তবে দেশের বর্তমান গণতান্ত্রিক প্রেক্ষাপটে জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশে আইনের শাসন ও প্রকৃত মানবাধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। তিনি বলেন, মানবাধিকার কোনো অনুদান নয়, এটি মানুষের জন্মগত অধিকার। শুধু আইনের মাধ্যমে নয়, বরং পারিবারিক ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করার মাধ্যমেই নির্যাতনমুক্ত সমাজ গঠন সম্ভব। নির্যাতনের বিরুদ্ধে আমাদের নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। কোথাও অন্যায় দেখলে চুপ না থেকে সম্মিলিতভাবে তার প্রতিবাদ করতে হবে এবং নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে হবে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমি মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগ, সিলেট জেলা ও সিলেট মহানগর শাখার যৌথ উদ্যোগে ‘আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগের সভাপতি, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আতাউর রহমান এর সভাপতিত্বে এবং বিএমবিএফ সিলেট বিভাগের সাধারণ সম্পাদক ও জাতীয় সদও দপ্তরের সেন্ট্রাল অর্গানাইজার মনোরঞ্জন তালুকদার এর পরিচালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের ডিজিএম এবং বিএমবিএফ সিলেট বিভাগের উপদেষ্টা জসিম উদ্দিন খন্দকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ.কে.এম শমিউল আলম, সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান, সুনামগঞ্জ সমিতি সিলেটের সভাপতি অ্যাডভোকেট মোজাক্কির হোসেন কামালী, শ্রীহট্ট সংস্কৃত কলেজ সিেেচর অধ্যক্ষ ও বিএমবিএফ সিলেট বিভাগের উপদেষ্ঠা ড. দিলীপ কুমার দাশ চৌধুরী, জাতীয় সদর দপ্তর ঢাকার সমাজকল্যাণ সম্পাদক ও বিএমবিএফ সিলেট মহানগরের সভাপতি আলহাজ্ব মনসুর আহমদ লস্কর, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক ও বিএমবিএফ সিলেট বিভাগের সহসভাতি এম এ হান্নান, বিএমবিএফ সিলেট বিভাগের সহ-সভাপতি হাজী মোঃ আনোয়ার হোসেন এবং বিএমবিএফ সিলেট জেলার প্রতিষ্ঠাতা সভাপতি আশরাফুর রহমান চৌধুরী। বক্তব্য রাখেন বিএমবিএফ সিলেট বিভাগের সহ-সভাপতি মুছলেহ উদ্দিন, শ্যামল চৌধুরী ও মির্জা রেজওয়ান বেগ, যুগ্ম সম্পাদক এডভোকেট সাজ্জাদুর রহমান ও মো. খালেদ মিয়া, সাংগঠনিক সম্পাদক গোলাম আযম মঞ্জু, কোষাধক্ষ মির্জা আবুল কাশেম স্বপন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. বেলাল উদ্দিন, সালিশ বিষয়ক সম্পাদক শফিকুর রহমান, প্রচার সম্পাদক মো. ইউসুফ সেলু, দপ্তর সম্পাদক মো. আব্দুল ওয়াদুদ, মহিলা বিষয়ক সম্পাদক শিরিন চৌধুরী, শিশু কিশোর বিষয়ক সম্পাদক মোছা. রুনা সুলতানা, সদস্য আল মামুন খান, সিলেট জেলার কোষাধ্যক্ষ মোঃ ইব্রাহিম আলী, মহানগর যুগ্ম সম্পাদক সাব্বির আহমদ ও হুসাইন আহমদ মুন্না, জগনাথপুর উপজেলার সাধারণ সম্পাদক এখলাছুর রহমান তালুকদার, আশরাফ হোসেন, সায়েম আহমদ, শাহ আলম, কামনাশীষ দাস প্রমুখ।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: