Tuesday, November 10, 2026
Tuesday, November 10, 2026
Homeরাজনীতিডিমলায় এনসিপি'র যোগদান কর্মসূচি ও আলোচনা সভায় বিভাগীয় সাংগঠনিক কে সংবর্ধনা।

ডিমলায় এনসিপি’র যোগদান কর্মসূচি ও আলোচনা সভায় বিভাগীয় সাংগঠনিক কে সংবর্ধনা।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারী জেলার ডিমলা উপজেলায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র উদ্যোগে যোগদান কর্মসূচি উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার জাতীয় নাগরিক পার্টি এনসিপি ডিমলা বিজয় চত্বরে ৮ ই (নভেম্বর ) সন্ধ্যায় এ সভার আয়োজন করেন এতে উপজেলার ১০টি ইউনিয়নের অসংখ্য নেতৃবৃন্দ সভায় অংশ নেয়।

ডিমলা এনসিপির আহ্বায়ক মো. শাহ আজিজুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন ও ডিমলা উপজেলা এনসিপির সদস্য সচিব রাশেদুজ্জামান রাশেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় জাতীয় নাগরিক পার্টির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক, ডাঃ মো. কামরুল ইসলাম দর্পন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী জেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক,মোহাম্মদ আব্দুল মজিদ, এনসিপি নেতা জাকারিয়া হোসেন জাকির, জেলা যুবশক্তির সদস্য সচিব রাব্বি ইসলামসহ উপজেলার ১০ট ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

সভায় বক্তারা মাদক নির্মূল সহ আগামী দিনে কৃষকেরা যেন সুষ্ঠুভাবে সার পায় সে জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে এনসিপির রাজনীতির সাথে জনসাধারণকে আরো সম্পৃক্ত হওয়ার আহ্বান জানায়।

পরে আলোচনা সভা শেষে জাতীয় নাগরিক পার্টির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম দর্পণ কে উপজেলা এনসিপির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য