Sunday, June 28, 2026
Sunday, June 28, 2026
Homeখেলাটিসিএ ক্রিকেট টুর্নামেন্টে যৌথ চ্যাম্পিয়ন নীলফামারী প্রেসক্লাব ও ডোমার প্রেসক্লাব।

টিসিএ ক্রিকেট টুর্নামেন্টে যৌথ চ্যাম্পিয়ন নীলফামারী প্রেসক্লাব ও ডোমার প্রেসক্লাব।

মো: জাহিদুল ইসলাম
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নীলফামারীর আয়োজনে টিসিএ ক্রিকেট টুর্নামেন্ট (সিজন-২)-এর যৌথ চ্যাম্পিয়ন নীলফামারী প্রেসক্লাব ও ডোমার প্রেসক্লাব।

সময়স্বল্পতার কারণে নির্ধারিত সময়ে ফাইনাল ম্যাচ সম্পন্ন করা সম্ভব না হওয়ায় আয়োজক কমিটি ডোমার প্রেসক্লাব ও নীলফামারী প্রেসক্লাব উভয় দলকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করে। ফাইনাল ম্যাচকে ঘিরে দর্শক ও সাংবাদিকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দুই দলের খেলোয়াড়রাও দারুণ নৈপুণ্য প্রদর্শন করেন।

সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জমকালো ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন নীলফামারীর সম্মানিত জেলা প্রশাসক মোঃ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরহাদ হোসেন খান এবং পৌর প্রশাসক মোঃ সাইদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন নীলফামারী প্রেসক্লাবের
সভাপতি মনঞ্জুরুল আলম সিয়াম, হাসান রাব্বী প্রধান, এবং সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন, ও টিসিএর সভাপতি, সাধারণ সম্পাদক, ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা ও টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এবং নীলফামারী জেলার ছয় উপজেলার প্রেসক্লাবের প্রতিনিধি ও ক্রীড়া প্রেমীরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্ট শেষে অতিথিরা বিজয়ী ও অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় তাঁরা বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সুস্থ বিনোদনের ক্ষেত্র তৈরিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং টিসিএ নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও সাংবাদিকদের সম্প্রীতি ও পেশাগত বন্ধন আরও সুদৃঢ় করতে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: