Monday, June 29, 2026
Monday, June 29, 2026
Homeরাজনীতিপ্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ভাবনা তরুণ সমাজের আকাংঙ্কার প্রতিফলন -------------------ইমদাদ চৌধুরী।

প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ভাবনা তরুণ সমাজের আকাংঙ্কার প্রতিফলন ——————-ইমদাদ চৌধুরী।

কল্লগ্রামে ‘শিক্ষার মান উন্নয়নে তরুণদের ভাবনা’ শীর্ষক আলোচনাসভা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্রনায়কোচিত ও আধুনিক ভাবনা এদেশের তরুণ সমাজের চিন্তা-চেতনার সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণদের মেধা ও মেহনতকে কাজে লাগিয়ে একটি মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে চান। তাঁর প্রতিটি পরিকল্পনা ও দিকনির্দেশনা তরুণদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে প্রণীত।

গতকাল সিলেট নগরীর ৩৩ নং ওয়ার্ডের কল্লগ্রামের বক্তটিকর পাড়ায় এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে আয়োজিত ‘শিক্ষার মান উন্নয়নে তরুণদের ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইমদাদ হোসেন চৌধুরী আরও বলেন, বর্তমান সরকার শিক্ষা খাতের আধুনিকায়নে যুগান্তকারী সব উদ্যোগ গ্রহণ করেছে। ঝরে পড়া রোধ, কারিগরি শিক্ষার প্রসার এবং আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তরুণ প্রজন্ম যদি এই সুযোগগুলো সঠিকভাবে কাজে লাগায়, তবেই আমাদের শিক্ষার মান আন্তর্জাতিক স্তরে উন্নীত হবে। তিনি পরীক্ষার্থীদের আসন্ন এইচএসসি পরীক্ষায় সাফল্যের জন্য কঠোর অধ্যবসায়ের পরামর্শ দেন এবং মাদকমুক্ত, সুস্থ ও জ্ঞাননির্ভর সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান।

সভায় উপস্থিত এইচএসসি পরীক্ষার্থী ও তরুণ শিক্ষার্থীরা তাদের নিজস্ব মতামত ও অনুভূতি প্রকাশ করেন। শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের শাসনশৈলী ও নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকেও তিনি যেভাবে অতি সাধারণ মানুষের সাথে মিশে যাচ্ছেন এবং তৃণমূলের সুখ-দুঃখের অংশীদার হয়ে দেশ পরিচালনা করছেন, তা এক অনন্য নজির স্থাপন করেছে। প্রধানমন্ত্রীর এই অমায়িক ও গণমুখী আচরণ তরুণ সমাজকে ভীষণভাবে অনুপ্রাণিত করছে।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষানুরাগীদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই আলোচনা সভাটি পরীক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। সভায় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আদনান মাহমুদ, ফারহান জাহাঙ্গীর, আরমান এ রহমান, রাকিব আহমদ, সাব্বির হোসেন, নাহিদ আহমদ প্রমুখ।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: