Tuesday, July 7, 2026
Tuesday, July 7, 2026
Homeবিশেষ প্রতিবেদনক্লাসে শিক্ষার্থীকে দিয়ে শরীর ম্যাসাজ, ডিমলার শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা।

ক্লাসে শিক্ষার্থীকে দিয়ে শরীর ম্যাসাজ, ডিমলার শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা।

মো: জাহিদুল ইসলাম
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারী জেলার ডিমলা উপজেলায় এক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীকে দিয়ে সহকারী শিক্ষিকার শরীর ম্যাসাজ করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি তদন্তে বিদ্যালয়ের ওই সহকারী শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের চারঘড়ি চাপানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। অভিযুক্ত শিক্ষিকা মোছা. কাজলী আক্তার ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শ্রেণিকক্ষের ভেতরে এক শিক্ষার্থীকে দিয়ে তিনি শরীর ম্যাসাজ করাচ্ছেন। ভিডিওটি প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে অভিভাবক, স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রবিউল ইসলাম।

জানা যায়, গত ৫ জুলাই চারঘড়ি চাপানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক মোছা. কাজলী আক্তারের এক শিশু শিক্ষার্থীকে দিয়ে শরীর ম্যাসাজ করানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি প্রশাসনের নজরে আসলে ৬ জুলাই ডিমলা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্তে উক্ত বিষয়টি সত্যতা পাওয়া যায়। এ ঘটনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল বিধিমালা, ২০১৮ এর ৩(খ) ধারা অনুযায়ী কাজলী আক্তারের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রবিউল ইসলাম বলেন, শিক্ষিক কাজলী আক্তারের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। আগামী ১০ কার্য দিবসে তাকে সন্তুষ্টজনক জবাব দাখিলের জন্য বলা হয়েছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: