Sunday, July 12, 2026
Sunday, July 12, 2026
Homeরাজনীতিডিমলায় বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহমান ইন্তেকাল করিয়াছেন।

ডিমলায় বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহমান ইন্তেকাল করিয়াছেন।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

শোক সংবাদ, নীলফামারীর ডিমলা ইসলামীয়া ডিগ্রী কলেজ পাড়া নিবাসী, ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি, আব্দুর রহমান আজ সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না’লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মরহুমের জানাজার নামাজ আজ বাদ আসর ডিমলা ইসলামীয়া ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হবে, মরহুমের আত্মীয়-স্বজন ও বন্ধু বান্ধ এবং সকল মুসলিম ভাইয়েরা মরহুমের জানাজা নামাজে উপস্থিত থাকবেন।

ডিমলা উপজেলা বিএনপি ও উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে মরহুমের ইন্তেকালে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। সেই সঙ্গে মহান আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক সেই দোয়া কামনা করেন তারা।

আব্দুর রহমানের মৃত্যুতে ডিমলা উপজেলাসহ বিএনপির নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তৃণমূল কর্মীরা বলছেন, আব্দুর রহমান ভাই শুধু একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন আমাদের অভিভাবক। তার মৃত্যুতে আমরা একজন সৎ ও ত্যাগী নেতাকে হারালাম।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: