Sunday, July 12, 2026
Sunday, July 12, 2026
Homeসারা বাংলাডিমলায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬- উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

ডিমলায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬- উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

‘তরুণদের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়নে কাজ, আগামীর প্রত্যাশা গড়ি’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে নীলফামারী জেলার ডিমলা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুলাই) উপজেলা পরিবার পরিকল্পনা সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার-ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির। জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইছুল আলম চৌধুরী, জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান।

এ সময় বক্তারা বলেন, জনসংখ্যাকে বোঝা নয়, সম্পদে পরিণত করতে হলে তরুণদের দক্ষতা, শিক্ষা ও সচেতনতার বিকল্প নেই। পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান। তিনি মাতৃস্বাস্থ্য, শিশুর পুষ্টি, নিরাপদ মাতৃত্ব ও পরিবার পরিকল্পনা সেবা সম্প্রসারণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তবিবুর রহমান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণের পাশাপাশি তরুণদের স্বাস্থ্যসেবা, সচেতনতা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই বিশ্ব জনসংখ্যা দিবসের মূল লক্ষ্য।
আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে কর্মকর্তা-কর্মচারীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুজিবুর রহমানসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও গণমাধ্যম কর্মীরা এবং সমাজের সচেতন নাগরিকগণ।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: