Sunday, July 12, 2026
Sunday, July 12, 2026
Homeবিশেষ প্রতিবেদনপূবালী ব্যাংকের ক্যাশলেস ডিমলা কার্যক্রমের শুভ উদ্বোধন।

পূবালী ব্যাংকের ক্যাশলেস ডিমলা কার্যক্রমের শুভ উদ্বোধন।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

লেনদেনই নগদহীন, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে ডিজিটাল লেনদেন সম্প্রসারণ ও বাংলা কিউআর বাস্তবায়নের লক্ষ্যে নীলফামারীর ডিমলা উপজেলায় পূবালী ব্যাংক পিএলসি ডিমলা উপ-শাখা ‘ক্যাশলেস ডিমলা’ শীর্ষক সচেতনতামূলক অনুষ্ঠান ও বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা সভা আয়োজন করা হয়েছে।

রবিবার (১২ জুলাই) উপজেলার ডিমলা বাবুরহাট প্রধান সড়কে বর্ণাঢ্য র‌্যালি ও ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে ক্যাশলেস কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পূবালী ব্যাংকের নীলফামারী শাখার ব্যবস্থাপক এটিএম রেদওয়ানুর রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শুটিবাড়ী শাখার কর্মকর্তা মো. সেলিম খান ও ডিমলা উপ-শাখার ব্যবস্থাপক উদ্বোধনী বক্তব্য দেন আবু সাঈদ।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান, ডিমলা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, ও পূবালী ব্যাংক শুটিবাড়ি শাখার ব্যবস্থাপক মোরসালিন শাহ ডিমলা থানার উপপরিদর্শক মারুফ। এবং ব্যাংকের গ্রাহক, স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নগদবিহীন লেনদেনের সুবিধা, নিরাপত্তা এবং ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা হয়। ব্যাংক কর্মকর্তারা জানান, বাংলা কিউআর ব্যবহার করে গ্রাহকরা সহজেই মোবাইল অ্যাপের মাধ্যমে অর্থ পরিশোধ করতে পারবেন। এবং ছোট ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট গ্রহণ করা সহজ করবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: