Monday, July 13, 2026
Monday, July 13, 2026
Homeসারা বাংলাভারী বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেতে পারে, সতর্ক থাকার পরামর্শ।

ভারী বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেতে পারে, সতর্ক থাকার পরামর্শ।

মো: জাহিদুল ইসলাম
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

তথ্যসূত্র অনুযায়ী,নীলফামারীর ডিমলার ডালিয়া এলাকায় গত ২৪ ঘন্টায় ৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে ভারী বৃষ্টিপাতে কারণে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা অববাহিকার নিম্নাঞ্চলে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিতে পারে। তবে সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং পানি উন্নয়ন বোর্ড নদীর পানির গতিপ্রকৃতি নিয়মিত মনিটরিং করছে।

রবিবার (১২ জুলাই) রাতে বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে এবং তৎসংলগ্ন উজানে ভারতের মেঘালয়, আসাম ও পশ্চিমবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও রংপুর জেলার তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানির উচ্চতা বৃদ্ধি পেয়ে কিছু কিছু স্থানে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এ সময় নদীগুলোর নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। পরবর্তী ৭২ ঘন্টায় পানি কমতে পারে।

আবহাওয়া সংশ্লিষ্টরা জানিয়েছেন, মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েকদিনও রংপুর বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। ফলে নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: