Tuesday, July 14, 2026
Tuesday, July 14, 2026
Homeসারা বাংলাডিমলায় ট্যালেন্টপুলে ৯২ জন শিক্ষার্থী ও সাধারণ গ্রেডে ৯১ জন শিক্ষার্থী বৃত্তি...

ডিমলায় ট্যালেন্টপুলে ৯২ জন শিক্ষার্থী ও সাধারণ গ্রেডে ৯১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।

মো: জাহিদুল ইসলাম
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে নীলফামারী জেলার ডিমলা উপজেলায় সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে ট্যালেন্টপুলে ৯২ জন শিক্ষার্থী ও সাধারণ গ্রেডে ৯১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন।

রবিবার (১২ জুলাই) সারা দেশে একযোগে এ ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফল অনুযায়ী, নীলফামারী জেলার ডিমলা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে ৬৫ জন ও সাধারণ গ্রেডে ৫০ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। অন্যদিকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ট্যালেন্টপুলে ২৭ জন এবং সাধারণ গ্রেডে ৪১ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।

ফলাফল প্রকাশের পর শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। অভিভাবকরা জানায়, নিয়মিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা আয়োজন করলে শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহ, সুস্থ প্রতিযোগিতার মনোভাব এবং মেধার বিকাশ আরও বাড়বে।

এ বিষয়ে নীলফামারী জেলার ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, নীলফামারী জেলার শিক্ষার্থীরা সন্তোষজনক ফলাফল অর্জন করেছে। বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

উল্লেখ্য, নীলফামারী জেলায় সরকারি ও বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল অনুযায়ী ট্যালেন্টপুলে ৫২৯ জন এবং সাধারণ গ্রেডে ৭১৩ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: