
মো: জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
রংপুর বিভাগীয় ছাত্রদলের সমাবেশ সফল করতে নীলফামারীসহ ডিমলা উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা সমাবেশে অংশগ্রহণ করে।
এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আশিকুর রহমান আকিক, এবং ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজের ছাত্রদলের সভাপতি প্রিন্স লিমন, ডিমলা উপজেলা ছাত্রদলের নেতা সেলিম ইসলাম সাগর, ডিমলা ছাত্রদলের সদস্যসচিব হালিমুল হোসেন রাসেল, এবং ডিমলা উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দসহ নীলফামারী জেলা ছাত্রদলের নেতা কর্মীরা।
উল্লেখ্য, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে রাকিবুল ইসলাম রাকিব শহীদ আবু সাঈদের বাবা-মা ও পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে খোঁজখবর নেন। তাদের বিভিন্ন দাবির কথা শুনে সেগুলো সরকারের উচ্চপর্যায়ে তুলে ধরার আশ্বাস দেন। এ সময় রংপুর জেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার শরীফ নেওয়াজ জোহাসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


