
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনকে অবগত করার পর নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের বিএনপির সাবেক এমপি জননেতা শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সহযোগিতায় ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নে তিস্তা নদীর পানি বৃদ্ধিতে ক্ষতিগ্রস্ত পানিবন্দি পরিবারে জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ সহয়তা পৌছে দিতে ক্ষতিগ্রস্ত পানিবন্দি ৪৫০ পরিবারের মাঝে ১০ কেজি হারে চাউল বিতরণের কার্যক্রম শুভ উদ্বোধন করেন জেলা বিএনপির অন্যতম সদস্য গোলাম রাব্বানী প্রধান।
এ সময় উপস্থিত ছিলেন খগাখড়িবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, খগাখড়িবাড়ি ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি সামিউল আলম লেলিনসহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, টানা ভারী বর্ষণে উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের বিভিন্ন নিচু এলাকা প্লাবিত হয় এতে খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষ পানিবন্দী হয়ে পড়ে উপার্জন হারিয়ে মারাত্মক কষ্টে দিনাতিপাত কাটাচ্ছিলেন এসব দুর্গত ও অসহায় মানুষের কষ্ট লাঘবে জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তার উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসন এবং উপজেলা বিএনপির এই তাৎক্ষণিক উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় ক্ষতিগ্রস্ত ও খেটে খাওয়া মানুষগুলো।



