Monday, July 27, 2026
Monday, July 27, 2026
Homeআইন আদালতবোয়ালমারীতে বিকালে ঘুষের ভিডিও ভাইরাল, রাতেই বরখাস্ত ভূমি কর্মকর্তা।

বোয়ালমারীতে বিকালে ঘুষের ভিডিও ভাইরাল, রাতেই বরখাস্ত ভূমি কর্মকর্তা।

বোয়ালমারী প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা ইমরান শেখকে সাময়িক বরখাস্ত করা হয়েছে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের (রাজস্ব শাখা) এক অফিস আদেশে রবিবার দিনগত রাত ১১টার দিকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

এক সেবাগ্রহীতার কাছ থেকে ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল এর কয়েক ঘণ্টার মধ্যেই জেলা প্রশাসন তার বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেয়। ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম স্বাক্ষরিত আদেশে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) ও ৩(ঘ) অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে একই বিধিমালার ১২(১) বিধি অনুসারে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এর আগে রবিবার বিকালে প্রায় ২ মিনিট ২২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসে বসে ইমরান শেখকে এক ব্যক্তির কাছ থেকে টাকা গ্রহণ করতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি আমলে নিয়ে উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে তদন্ত প্রক্রিয়া শুরু করে। সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ ঘটনার বিষয়ে জেলা প্রশাসকের কাছে একটি প্রতিবেদন পাঠান। ওই প্রতিবেদনের ভিত্তিতেই সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়। তবে ভিডিও প্রকাশের পর ইমরান শেখ অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, তিনি কোনো ঘুষ নেননি। ভিডিওতে যে টাকা গ্রহণ করতে দেখা গেছে, সেটি একজন পরিচিত ব্যক্তির কাছ থেকে ধার দেওয়া অর্থ ফেরত নেওয়ার ঘটনা। বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ বলেন, অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছিল। এর ধারাবাহিকতায় জেলা প্রশাসন তাকে সাময়িক বরখাস্ত করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান বলেন, “তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগ তদন্তসাপেক্ষে বিভাগীয় কার্যক্রম চলবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: