Monday, September 14, 2026
Monday, September 14, 2026
Homeবিশেষ প্রতিবেদনবোয়ালমারীতে মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও।

বোয়ালমারীতে মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও।

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক কমিটির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য পরিবর্তন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত ২৭ জুলাই ২০২৬ তারিখের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি গঠন সংক্রান্ত প্রবিধানমালা অনুযায়ী কলেজের পুনর্গঠিত অ্যাডহক কমিটির বর্তমান সভাপতি কাজী শাহরীন ইসলামের মনোনয়ন পরিবর্তন করে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসানকে সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। সাবেক সভাপতি কাজী শাহরীন ইসলাম কলেজটির প্রতিষ্ঠাতা ও সাবেক এমপি কাজী সিরাজুল ইসলামের মেয়ে।  এছাড়া বিদ্যোৎসাহী সদস্য হিসেবে ব্যারিস্টার খন্দকার দিদারুল ইসলামের পরিবর্তে বোয়ালমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, পুনর্গঠিত অ্যাডহক কমিটির অবশিষ্ট মেয়াদ আগামী ২৩ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বহাল থাকবে। এ সময়ের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী নিয়মিত গভর্নিং বডি গঠনের কার্যক্রম সম্পন্ন করতে হবে। প্রয়োজনে ভাইস-চ্যান্সেলর যে কোনো সময় এ মনোনয়ন প্রত্যাহার বা সংশোধনের ক্ষমতা সংরক্ষণ করেন বলেও আদেশে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য এই কলেজের শিক্ষক কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরে দুটি পক্ষ চরমভাবে রাজনীতিতে মেতে উঠেছে। সম্প্রতি দুটি পক্ষ একে অপরের পক্ষে মানববন্ধন ও সংবাদ সম্মেলন ও করেছেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: