
সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উপজেলা ও পৌর শাখার উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে পৌর শহরের বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম। যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মনোয়ার হোসেন এবং পৌর শাখার সদস্যসচিব এনামুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি ও বিএনপির সাবেক ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুল ইসলাম মুন্না ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুজ্জামান কামু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নূর নবী, সহসভাপতি পান্না বিশ্বাস, শাহাদত হোসেন ও খলিলুর রহমান খলিল, সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান মনি এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাহিদ হাসান লিটন।
এ সময় উপজেলা মহিলা দলের সদস্যসচিব আনারকলি, উপজেলা যুবদলের সভাপতি শামীম সুমন, সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম আক্তার, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মমিনসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মী সভায় বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের কোনো বিকল্প নেই। তাঁরা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে সকল স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে নিষ্ঠা, আন্তরিকতা ও সক্রিয়তার সঙ্গে দলের কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
কর্মীসভায় উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের পাশাপাশি বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণে পুরো কর্মীসভা প্রাণবন্ত ও মুখর হয়ে ওঠে।



