Thursday, July 30, 2026
Thursday, July 30, 2026
Homeসারা বাংলা‘জুলাই গণঅভ্যুত্থান’ দিবস-২০২৬' পালন উপলক্ষে ডিমলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

‘জুলাই গণঅভ্যুত্থান’ দিবস-২০২৬’ পালন উপলক্ষে ডিমলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

‘জুলাই গণঅভ্যুত্থান’ দিবস-২০২৬ ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় পালন উপলক্ষে নীলফামারী জেলার ডিমলা উপজেলা প্রশাসনের উদ্যোগ এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইমরানুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, ডিমলা উপজেলার জামায়াতে ইসলামী আমীর মাওলানা মুজিবুর রহমান, জামায়াতে ইসলামী ডিমলা উপজেলার সেক্রেটারি কাজী মাওলানা রোকুনুজ্জামান বকুলসহ উপজেলার ছাত্রশক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা।

সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শ ধারণ করে গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এবং সভায় দিবসটি সফলভাবে পালনের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, সার্বিক প্রস্তুতি, সংশ্লিষ্ট দপ্তরসমূহের করণীয় এবং সমন্বয়মূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মসূচি সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পাশাপাশি সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: