Friday, July 31, 2026
Friday, July 31, 2026
Homeসারা বাংলাহবিগঞ্জ সিলেটে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে ডিমলায় বিক্ষোভ সমাবেশ।

হবিগঞ্জ সিলেটে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে ডিমলায় বিক্ষোভ সমাবেশ।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

হবিগঞ্জ ও সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি’র) কেন্দ্রীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীর ডিমলায় বৃহস্পতিবার ৩০শে জুলাই রাতে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এনসিপির নেতা-কর্মীরা।

মিছিলটি উপজেলা সদরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনে এসে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এনসিপি উপজেলা সদস্য সচিব রাশেদ ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিয়ারুল ইসলাম জিয়া, জেলা শ্রমিক শক্তির সদস্য সচিব জাফর হোসেন জাকির, যুবশক্তি উপজেলা মুখপাত্র আশরাফুল ইসলাম, ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মনিরুজ্জামান মুন্না সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশ বক্তারা বলেন, হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা চালিয়ে আন্দোলন দমন করা যাবে না। শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে হামলার ঘটনা গণতান্ত্রিক চর্চা ও মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। তাই অবিলম্বে হামলায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: