Friday, July 31, 2026
Friday, July 31, 2026
Homeরাজনীতিডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজের একাডেমিক ভবনের শুভ উদ্বোধন।

ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজের একাডেমিক ভবনের শুভ উদ্বোধন।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারী জেলায় ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজের একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ভবনটির উদ্বোধন করেন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) আহ্বায়ক ও নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাজেরুল, ইসলাম এবং প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সহধর্মিণী তামান্না ইয়াসমিন, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন, জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান, জেলা বিএনপির সম্মানিত নারী সদস্য অধ্যাপিকা সেতারা, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আরিফ উল ইসলাম লিটন, এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: