
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারীর ডিমলায় ২০২৫-২০২৬ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর অর্থায়নে অতি দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন, শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার এবং কমিউনিটি ক্লিনিকে বিপি মেশিন, ওয়েট মেশিন ও ডায়াবেটিস মেশিন ও বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে উঁচু-নিচু বেঞ্চ ও সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে। ৩১শে জুলাই বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে এ উপকরণ বিতরণ করা হয়।
নীলফামারী জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী সভাপতিত্বে ডিমলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরানুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) আহ্বায়ক ও নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, এবং প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সহধর্মিণী তামান্না ইয়াসমিন, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন, জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার, জেলা বিএনপির সম্মানিত নারী সদস্য অধ্যাপিকা সেতারা সুলতানা, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আরিফ উল ইসলাম লিটন, ডিমলা সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান রানাসহ উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধি ও উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাসহ বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও বিভিন্ন উপকারভোগীরা।


