Monday, August 3, 2026
Monday, August 3, 2026
Homeসারা বাংলাসরকারের ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ডিমলায় দ্বিতীয় ধাপে চলছে নিয়োগ পরীক্ষা।

সরকারের ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ডিমলায় দ্বিতীয় ধাপে চলছে নিয়োগ পরীক্ষা।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক ফ্যামিলি কার্ড কর্মসূচি শুমারি-২০২৬’ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে দ্বিতীয় ধাপে নীলফামারীর ডিমলায় চলছে তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার পদে জনবল নিয়োগ-এর ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা।

(৩ আগস্ট ) ১১টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে আয়োজিত এ নিয়োগ পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছ পরিবেশে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে একাধিক প্রশাসনিক কার্যালয়ে দ্বিতীয় ধাপে আবেদনকারীদের মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইমরানুজ্জামান, এ সময় উপস্থিত ছিলেন ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার এবং উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

এর আগে ২৫ জুলাই শনিবার সকাল ১১ টায় ডিমলা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে একাধিক কার্যালয়ে প্রথম ধাপের মৌখিক পরীক্ষায় আবেদনকারীরা অংশগ্রহণ করে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানায়, যোগ্য ও দক্ষ জনবল নিয়োগের মাধ্যমে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হবে। এর ফলে সরকারের বিভিন্ন সেবামূলক কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে এবং প্রকৃত উপকারভোগীদের কাছে সেবা পৌঁছে দেওয়া সহজ হবে। এ সময় পরীক্ষায় অংশগ্রহণকারীরা সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য উপজেলা প্রশাসনের প্রতি প্রশংসা করেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: