Monday, August 17, 2026
Monday, August 17, 2026
Homeবিশেষ প্রতিবেদনডিমলায় তিস্তা নদীর সেচ ক্যানেলে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু।

ডিমলায় তিস্তা নদীর সেচ ক্যানেলে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারীর ডিমলায় তিস্তা নদীর সেচ ক্যানেলে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৭ আগস্ট, দুপুরের দিকে উপজেলার নাউতারা ইউনিয়নের কাঁকড়া বাজার তুহিন সুইচগেট এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলেন, নাউতারা ইউনিয়নের কাঁকড়া বাজার
তুহিন সুইচগেট এলাকার আবুল হোসেনের মেয়ে পাখি আক্তার ১২, ও নাউতারা নিজপাড়া ঝাকুয়াটারী এলাকার সেলিমুর রহমানের মেয়ে সিনহা ৪, সম্পর্কে তারা আপন ভাগ্নি খালা।

স্থানীয়রা জানায়, ঘটনার সময় তিস্তা নদীর সেচ ক্যানেলের পাশে কয়েকজন শিশু খেলা খেলছিল একপর্যায়ে শিশু সিনহা ক্যানেলের পানিতে পড়ে যায়। তাকে উদ্ধারের জন্য খালা পাখিও পানিতে নেমে সে পানিতে ডুবে যান। এ সময় ক্যানেলের ধারে থাকা অন্য শিশুরা চিৎকার করেন পরে এলাকার মানুষজন ছুটে আসে পরে ক্যানেলে নেমে দুই শিশুকে উদ্ধার করে এলাকার লোকজন কিন্তু সে সময় তাদের মৃত্যু হয়।

এই ঘটনার বিষয়টি নাউতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোর্শেদ মনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন,
এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানান, ঘটনাস্থলে থানা পুলিশ পাঠানো হয়েছে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে দেওয়া হবে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: