Monday, August 24, 2026
Monday, August 24, 2026
Homeবিশেষ প্রতিবেদনডিমলায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল হ্যান্ডবল ভলিবল বিতরণ ও মতবিনিময় সভা।

ডিমলায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল হ্যান্ডবল ভলিবল বিতরণ ও মতবিনিময় সভা।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারী জেলার ডিমলা উপজেলার নাউতারা আবিউনেচ্ছা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ফুটবল, হ্যান্ডবল ও ভলিবল বিতরণসহ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি জেলা বিএনপির সম্মানিত নারী সদস্য অধ্যাপিকা সেতারা সুলতানা, জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা আলহাজ্ব অধ্যাপক রইছুল আলম চৌধুরী ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় শিক্ষার্থীদের পড়াশোনা, বিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বক্তারা। বিদ্যালয়ে শিক্ষার উন্নয়ন ও শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে তাদের এই উদ্যোগ প্রশংসা করেন স্থানীয়রা।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: