Monday, August 24, 2026
Monday, August 24, 2026
Homeবিশেষ প্রতিবেদনডিমলায় কুষ্ঠ প্রতিবন্ধী সংস্থার বার্ষিক সাধারণ সভা ও গাছের চারা বিতরণ।

ডিমলায় কুষ্ঠ প্রতিবন্ধী সংস্থার বার্ষিক সাধারণ সভা ও গাছের চারা বিতরণ।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারীর ডিমলায় কুষ্ঠ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার বার্ষিক সাধারণ সভা ও কুষ্ঠ প্রতিবন্ধীদের মাঝে আর্থিকসহ বিভিন্ন গাছের চারা বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার (২৪ আগস্ট ) সকাল ১০টা ৩০ মিনিটে কুষ্ঠ প্রতিবন্ধী সংস্থা উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়ন কার্যালয়ে কুষ্ঠ প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কুষ্ঠ ও প্রতিবন্ধী সংস্থার বার্ষিক সাধারণ সভায় প্রধান উপদেষ্টা হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান, ও নেদারল্যান্ড থেকে কুষ্ঠ ও প্রতিবন্ধী সংস্থার প্রতিনিধি দলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় প্রধান উপদেষ্টা জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান কুষ্ঠ প্রতিবন্ধীদের সহযোগিতায় সব সময় পাশে থাকার আশা ব্যক্ত করে বলেন নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের বিএনপির সাবেক এমপি এ্যাব-এর আহ্বায়ক জননেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী স্বপ্ন বাস্তবায়নে কুষ্ঠ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা সার্বক্ষণিক কুষ্ঠ প্রতিবন্ধীদের পাশে আছি, ভবিষ্যতেও থাকবে।

এ সময় উপজেলার সচেতন নাগরিকগণ বলেন, কুষ্ঠ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা ও সামাজিক সংগঠনের বার্ষিক সাধারণ সভা এবং পরিবেশ সুরক্ষায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ একটি প্রশংসনীয় উদ্যোগ।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: