
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারী জেলার ডিমলা উপজেলার নাউতারা আবিউনেচ্ছা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের বিএনপির সাবেক এমপি এ্যাব-এর আহ্বায়ক জননেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের স্বপ্ন বাস্তবায়নে শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার বিভিন্ন সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণসহ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি জেলা বিএনপির সম্মানিত নারী সদস্য অধ্যাপিকা সেতারা সুলতানা, জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা আলহাজ্ব অধ্যাপক রইছুল আলম চৌধুরী ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মতবিনিময় সভায় শিক্ষার্থীদের পড়াশোনা, বিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বক্তারা। বিদ্যালয়ে শিক্ষার উন্নয়ন ও শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে তাদের এই উদ্যোগ প্রশংসা করেন স্থানীয়রা।


