Tuesday, August 25, 2026
Tuesday, August 25, 2026
Homeরাজনীতিস্বৈরাচারমুক্ত, দুর্নীতিমুক্ত, উন্নত রাষ্ট্র গঠনে বিএনপি সরকার কাজ করছে --- মাহবুব চৌধুরী।

স্বৈরাচারমুক্ত, দুর্নীতিমুক্ত, উন্নত রাষ্ট্র গঠনে বিএনপি সরকার কাজ করছে — মাহবুব চৌধুরী।

ইসলামের দৃষ্টিতে ব্যাক্তি, পরিবার, সমাজ, রাস্ট্রের সর্বক্ষেত্রে ও সর্বস্তরে ন্যায় প্রতিষ্ঠা মানুষের মৌলিক প্রয়োজনের অন্তর্ভুক্ত। জনগণের মৌলিক অধিকার, স্বার্থ, মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত করাই রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব। একটি মানবিক, স্বৈরাচারমুক্ত, সমতাভিত্তিক ও দুর্নীতিমুক্ত, উন্নত রাষ্ট্র গঠনে বিএনপি সরকার কাজ করছে উল্লেখ করে বিএনপি নেতা, আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার উপদেষ্টা, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাত্তন কেন্দ্রীয় নেতা, সিলেটের আব্দুল গফুর স্কুল এন্ড কলেজ গভর্ণিং বডির প্রাত্তন চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, ইংলিশ মিডিয়াম অভিভাবক এসোসিয়েশনের সভাপতি জনাব মাহবুব চৌধুরী আরো বলেন

৭১, ৯০ সহ জুলাই শহিদদের আত্মদান স্মরণ করিয়ে দেয় যে, রাষ্ট্রের শক্তির উৎস ও সর্বময় ক্ষমতার মালিক জনগণ। উম্মে সালমা লাবনী ও তাঁর পরিবারের পক্ষ থেকে এই ধরনের সামাজিক কর্মকাণ্ড শিশুমনিদের মনে প্রশান্তি এনে দেবে ও এলাকায় সম্প্রীতি, ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে।

বৃটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের সাবেক ছাত্রী লন্ডন প্রবাসী উম্মে সালমা লাবনী ও তার পরিবারের উদ্যোগে সরকারি সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত সিলেট নগরীর পশ্চিম পীরমহল্লাস্হ আব্দুল আহাদ এতিমখানায় কোরআন শরিফ হাফিজিরত মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে রান্না করা খাবার বিতরণে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

আজ ২৫ আগষ্ট ২০২৬ মঙ্গলবার এতিমখানা ও মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মালিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপি নেতা এজহারুল হক চৌধুরী মন্টু, শফিকুর রহমান টুটুল, আহছানুজ্জামান শহিদ, এমরান আহমদ, কবির আহমদ, আব্দুল মুকিত সুমেল, ৭ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল হক রাজু, দিলোয়ার হুসেন, কুহিনূর আহমদ, মুজাহিদ, ফয়ছল আহমদ, অপু, সিয়াম প্রমূখ।
অনুষ্ঠানে দেশ জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: