
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার ভাগ্নে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের বিএনপির সাবেক এমপি এ্যাব-এর আহ্বায়ক জননেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন আগামী ২৯শে আগস্ট শনিবার নীলফামারী জেলায় আসতেছেন।
নীলফামারী ও ডিমলা উপজেলা বিএনপির সূত্রে জানা যায়, আগামী ২৯শে আগস্ট শনিবার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নীলফামারী শহরে এক বিশাল মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন তিনি। পরে ২৯শে আগস্ট শনিবার, বিকাল ৪ টায় ডিমলা ইসলামীয়া ডিগ্রি কলেজ হল রুমে ডিমলা উপজেলা বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দ সঙ্গে এক বিশাল মতবিনিময় সভা করবেন তিনি।
উক্ত মতবিনিময় সভা সফল করার লক্ষে, জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা আলহাজ্ব অধ্যাপক রইছুল আলম চৌধুরী ও জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন, এবং জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান, ডিমলা উপজেলার ১০টি ইউনিয়নের বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের যথাযথ সময় উপস্থিত থেকে মতবিনিময় সভাটিকে সফল করার জন্য আহ্বান জানিয়েছেন। এদিকে প্রিয় নেতার আগমন ঘিরে নেতা কর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে।
জেলা বিএনপির সম্মানিত সদস্য গোলাম রব্বানী প্রধান বলেন, প্রিয় নেতা তুহিন ভাই তিনদিনের সফরে নীলফামারী জেলায় আসতেছেন উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে দল-মত নির্বিশেষে নীলফামারী জেলার বৃহত্তর স্বার্থে ও জেলার বিভিন্ন উন্নয়নে সামাজিক, শিক্ষাবিষয়ক, সাংস্কৃতিক ও পেশাজীবী মহলের সঙ্গে মতবিনিময় সভা করবেন তিনি। তিনি আরো বলেন, উন্নয়নের রুপকার প্রিয় নেতা তুহিনের আগমনের অপেক্ষায় রয়েছে নীলফামারী ও ডিমলাবাসী।



