Saturday, August 29, 2026
Saturday, August 29, 2026
Homeরাজনীতিডিমলায় বিএনপি'র নেতাকর্মীদের সঙ্গে সাবেক এমপি তুহিনের মতবিনিময়।

ডিমলায় বিএনপি’র নেতাকর্মীদের সঙ্গে সাবেক এমপি তুহিনের মতবিনিময়।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারী জেলার ডিমলা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র অঙ্গসংগঠনের উদ্যোগে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯শে আগস্ট শনিবার সন্ধ্যায় উপজেলা বিএনপির আয়োজনে ডিমলা ইসলামীয়া ডিগ্রি কলেজ হল রুমে উপজেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে বিএনপির সাবেক এমপি তুহিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরীর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ও ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব)-এর আহ্বায়ক জননেতা শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের সহধর্মিণী তামান্না ইয়াসমিন, জেলা বিএনপির কেন্দ্রীয় নারী সদস্য অধ্যাপিকা সেতারা সুলতানা, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন, জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি আরিফ উল ইসলাম লিটন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, এছাড়া মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বাড়াতে হবে ও
দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি ও নেতাকর্মীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বক্তারা এবং দলীয় শৃঙ্খলা, ঐক্য ও সাংগঠনিক কার্যক্রমে তরুণদের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন অতিথিরা।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: