Tuesday, September 1, 2026
Tuesday, September 1, 2026
Homeরাজনীতিরাণীশংকৈলে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

রাণীশংকৈলে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে ৮টায় রাণীশংকৈল পৌর শহরের দক্ষিণপাড়া এলাকায় নবনির্মিত উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।

পতাকা উত্তোলন করেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুন্নবী পান্না বিশ্বাস, নূরনবী, খলিলুর রহমান,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী, সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার, মহিলা দলের নেত্রী মনোয়ারা মোয়াজ্জেম পৌর যুব দলের সাধারণ সম্পাদক মমিনুর রহমান মোমিন, পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সালেহ সহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পতাকা উত্তোলন শেষে দলীয় কার্যালয়সংলগ্ন সাধারণ পাঠাগার প্রাঙ্গণের গাছের চারা রোপণ করা হয়। পরে সকাল সাড়ে ৯টায় রাণীশংকৈল বন্দর কুলিক নদীর সেতুসংলগ্ন এলাকায় মাছের পোনা অবমুক্ত করা হয় এবং গাছের চারা রোপন করা হয়। এ কর্মসূচিতেও সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এছাড়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাণীশংকৈল ডিগ্রি কলেজের মূল ফটকে উপজেলা জিয়া সাইবার ফোর্সের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: