Friday, September 11, 2026
Friday, September 11, 2026
Homeবিশেষ প্রতিবেদনঅবশেষে নিখোঁজের তিনদিন পর তিস্তা নদী থেকে আরমানের লাশ উদ্ধার।

অবশেষে নিখোঁজের তিনদিন পর তিস্তা নদী থেকে আরমানের লাশ উদ্ধার।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

নীলফামারী জেলার ডিমলা উপজেলায় অবশেষে নিখোঁজের তিনদিন পর তিস্তা নদী থেকে নিখোঁজ যুবক আরমানের লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। জানা যায়, আরমান ইসলাম (২২) নামের ওই যুবক বুধবার ৯ সেপ্টেম্বর দুপুর দিকে তিস্তা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। সে উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের দুই নং ওয়ার্ডের দোহলপাড়া গ্রামের হালিম ইসলামের ছেলে।

এলাকাবাসী জানায়, নিখোঁজের দিন আরমান বন্ধু-বান্ধবের সাথে তিস্তা নদীতে গোসল করতে নামেন পরে তার বন্ধুবান্ধব তিস্তা নদী থেকে উঠে আসলেও সে তিস্তা নদীর পানির ধারে তলিয়ে সে নিখোঁজ হয়। পরে এলাকাবাসী অনেক চেষ্টা করেও তার কোনো সন্ধান পাননি। পরে ফায়ার সার্ভিস ও রংপুর থেকে ডুবুরি দলকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে দুইদিনব্যাপী খোজাখুজি শেষে সন্ধান না পেয়ে খোজাখুজি বন্ধ করে।

পরে নিখোঁজের তিনদিন পর আজ শুক্রবার ১১ সেপ্টেম্বর বিকেলে দিকে স্থানীয় লোকজন আরমান ইসলামের লাশ ডালিয়া তিস্তা ব্যারেজের তিস্তা নদীর ভাটি থেকে উদ্ধার করে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে ডিমলা থানার (ওসি) মো: আশরাফুল আলম গণমাধ্যম কর্মীদের বলেন, পরিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: