
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
মানবকণ্ঠের নীলফামারীর ডিমলা প্রতিনিধি বাদশা সেকেন্দার ভুট্টুকে নিয়ে ফেসবুকে কাল্পনিক ও অসত্য মৃত্যুর তথ্য প্রচার করার অভিযোগে থানায় (জিডি) করা হয়েছে। জানা যায় মৃত্যুর বিষয়ে ফেসবুকে ছড়ানো খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব।
সম্প্রতি ঘটনার বিবরণ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আমাদের ডিমলা’ নামের একটি পেজ থেকে সাংবাদিক বাদশা সেকেন্দার ভুট্টুর ছবি ব্যবহার করে একটি ভুয়া মৃত্যুর পোস্ট করা হয়। মৃত্যুর খবরটি ফেসবুকে ছড়িয়ে পড়লে তার আত্মীয়-স্বজন বন্ধুবান্ধ ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়।
সত্যতায় এই তথ্যটি সম্পূর্ণ মিথ্যা বলে নিজেই নিশ্চিত করেছেন সাংবাদিক বাদশা সেকেন্দার ভুট্টু তার নিজের ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাসে সাংবাদিক ভুট্টু তিনি বলেন আমি সুস্থ ও জীবিত আছি এবং ফেসবুকে ছড়ানো আমার মৃত্যুর খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব। এ ঘটনায় বৃহস্পতিবার ১৭ (সেপ্টেম্বর) সাংবাদিক বাদশা সেকেন্দার ভুট্টু ডিমলা থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য (জিডি) করেছেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন, কোনো জীবিত ব্যক্তির মৃত্যুর অসত্য বা মিথ্যা তথ্য ছড়ানো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মৃত্যুর গুজব ছড়ানো একটি দণ্ডনীয় অপরাধে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।



