Friday, September 25, 2026
Friday, September 25, 2026
Homeবিশেষ প্রতিবেদনএদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ...

এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক।

সিলেট ৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক বলেছেন, এই দেশ আমাদের সবার-বাংলাদেশ। আমরা সকল ধর্মের মানুষ একসাথে বসবাস করি। এদেশে ‘সংখ্যালঘু’ বলতে আলাদা কোনো শব্দ বা মানুষ নেই। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ। সাম্য ও সম্প্রীতির এই দেশে আমাদের একে অপরের হাত ধরে সামনে এগিয়ে যেতে হবে।

তিনি শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ফেঞ্চুগঞ্জ কর্মদা একদা সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গনে সিলেট জেলার আওতাধীন ফেঞ্চুগঞ্জ উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ফেঞ্চুগঞ্জ উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দীপক দত্ত এর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মলয় কুমার চক্রবর্তীর পরিচালনায় উদ্বোধকের বক্তব্য রাখেন হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি ও সিলেট জেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক সুদীপ রঞ্জন সেন, প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তছলিম আহমেদ নিহার, ফেঞ্চুগঞ্জ উপজেলা এলজিইডির নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা ইকবাল আহমেদ চৌধুরী, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলার যুগ্ম আহবায়ক নারায়ন পুরকায়স্থ ফনি, বাপ্পু দত্ত, কতোয়ালি থানা কমিটির আহবায়ক সবুজ তালুকদার, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন শাহেদ, সহ-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ছোটন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম মিঠু।

স্বাগত বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক চম্পক লাল দেব।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, ফেঞ্চুগঞ্জ উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক রাজ কুমার চক্রবর্তী, চন্দন কুমার দেব, সদস্য সচিব জয়ন্ত চক্রবর্তী, যুগ্ম আহ্বায়ক বিদ্যুৎ সাহা, ফেঞ্চুগঞ্জ একতা পুজা মন্দিরের সভাপতি সঞ্জীব কুমার দাস, ফেঞ্চুগঞ্জ উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সঞ্জিত সুত্রধর, দিলীপ সরকার, মনোজ চক্রবর্তী, দিলীপ দাস, সঞ্জয় কর,সুমন কর, ঝন্টু পাল,নিশী বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র গীতা পাঠ করেন উত্তম কুমার চৌধুরী।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: