Friday, September 25, 2026
Friday, September 25, 2026
Homeরাজনীতিমাদক, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান-ইমদাদ চৌধুরী।

মাদক, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান-ইমদাদ চৌধুরী।

ইলাশকান্দিতে মুসল্লিদের সাথে ইমদাদ চৌধুরীর মতবিনিময়: মাদক, কিশোর গ্যাং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান।

সিলেট নগরীর ৬ নং ওয়ার্ডের ইলাশকান্দি জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায় শেষে স্থানীয় মুসল্লি ও সর্বস্তরের জনসাধারণের সাথে মতবিনিময় করেছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) নামাজ শেষে তিনি এই মতবিনিময় করেন।

মতবিনিময়কালে ইমদাদ হোসেন চৌধুরী তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য সামাজিক সচেতনতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, আজ আমাদের তরুণ প্রজন্ম এক গভীর সংকটের মুখোমুখি। ইয়াবা সহ বিভিন্ন মরণঘাতী মাদক আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। এর সাথে যুক্ত হয়েছে ‘কিশোর গ্যাং’ কালচার, যা পাড়া-মহল্লার শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করছে। কিশোর ও তরুণরা জড়িয়ে পড়ছে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে। তিনি আরও বলেন, “বর্তমানে স্মার্টফোনের অপব্যবহারের মাধ্যমে ‘অনলাইন জুয়া’ মহামারি আকার ধারণ করেছে। ঘরে বসেই যুবসমাজ এবং শিক্ষার্থীরা সর্বস্বান্ত হচ্ছে, পারিবারিক অশান্তি বাড়ছে এবং অনেক পরিবার ধ্বংসের মুখে পড়ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার মাদক, কিশোর গ্যাং এবং অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। এগুলো প্রতিরোধে শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, সমাজের প্রতিটি স্তরের মানুষকে, বিশেষ করে অভিভাবকদের সচেতন ও সোচ্চার হতে হবে। আমাদের সন্তানদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে হবে।

ইসলামের আলো ছড়ানো এবং সমাজ গঠনে আলেম-ওলামাদের অবদানের কথা স্মরণ করে ইমদাদ হোসেন চৌধুরী বলেন, ইসলামের প্রকৃত শিক্ষা এবং সমাজের নৈতিক ভিত্তি ধরে রাখার মূল কারিগর হলেন আমাদের শ্রদ্ধেয় ইমাম এবং মুয়াজ্জিন সাহেবরা। ইমাম ও মুয়াজ্জিনদের জন্য একটি সম্মানজনক এবং নির্দিষ্ট ‘বেতন স্কেল’ নির্ধারণের মাধ্যমে বর্তমান সরকার অত্যন্ত যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। এর মাধ্যমে খতিব, ইমাম এবং মুয়াজ্জিনরা মর্যাদার সাথে ও নিশ্চিন্তে জীবনযাপন করতে পারবেন।

এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির উপদেষ্টামন্ডলীর সদস্য শহিদুল হোসেন মামুন, ওয়ার্ড বিএনপি নেতা বুরহান আহমদ, সুমন জাললী, আব্দুস সাত্তার, মোস্তফা মিয়া, বদরুল ইসলাম, শাহিন মিয়া, আজম খান, কাজী আসাদুজ্জামান ওয়াসিম, শাহিনুর, বাবুল, রাজা মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: