
সুজন আলী রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় হাইস্কুল মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রূপম চন্দ্র মহন্ত, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সিনিয়র সহ-সভাপতি নুর নবী, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি ও সাবেক ইউপি চেয়ারম্যান জামিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সম্পাদক মহসিন আলী, যুগ্মসাধারণ সম্পাদক অধ্যাপক মনিরুজ্জামান মনি, মহিলা দলের সদস্য সচিব আনার কলি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সজীবুল করিম এবং ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আব্দুল মোনেমসহ ফায়ার সার্ভিসের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি গ্রহণ এবং জানমালের ক্ষয়ক্ষতি কমানোর ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দুর্যোগকালীন পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে ক্ষয়ক্ষতি কমিয়ে আনার বিষয়ে আলোচনা করা হয়।



