Tuesday, October 13, 2026
Tuesday, October 13, 2026
Homeরাজনীতিতারেক রহমানের নেতৃত্বে বৈশ্বিক সংকটেও বাজার স্থিতিশীল রেখেছে সরকার ..........ইমদাদ হোসেন...

তারেক রহমানের নেতৃত্বে বৈশ্বিক সংকটেও বাজার স্থিতিশীল রেখেছে সরকার ……….ইমদাদ হোসেন চৌধুরী।

সিলেটে মহানগর বিএনপির লিফলেট বিতরণ।

সিলেট মহানগরীর আম্বরখানা ও এর আশপাশের এলাকায় সর্বস্তরের ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ পথচারীদের মাঝে দ্রব্যমূল্যের বর্তমান এবং পূর্বের বাজার মূল্যের তুলনামূলক পর্যালোচনা সংবলিত লিফলেট বিতরণ করেছে সিলেট মহানগর বিএনপি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে মহানগর বিএনপি নেতৃবৃন্দ এই প্রচারণা চালান। এ সময় নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের কার্যকর পদক্ষেপে বিশ্বজুড়ে তীব্র অর্থনৈতিক অস্থিরতার মধ্যেও দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দর স্বাভাবিক ও জনসাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার বিষয়টি তুলে ধরেন।

লিফলেট বিতরণ শেষে এক সংক্ষিপ্ত সভায় সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, “আজ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থা এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও গ্যাসের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ার কারণে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি চরমে পৌঁছেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের জনবান্ধব অর্থনৈতিক নীতিমালার কারণে বৈশ্বিক এই মহাবিপদের মধ্যেও বাংলাদেশের বাজার পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। সাধারণ মানুষের কষ্ট লাঘবে বর্তমান বিএনপি সরকার দিনরাত কাজ করে যাচ্ছে।

অসাধু সিন্ডিকেট ও রাজনৈতিক ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, একটি চিহ্নিত চক্রান্তকারী মহল এবং অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট দ্রব্যমূল্যের কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা চালিয়ে সরকারের জনকল্যাণমুখী ইমেজ নষ্ট করতে চায়। কিন্তু বিএনপির প্রতিটি নেতাকর্মী জনগণের পাশে আছে। আমরা সকল ষড়যন্ত্র নস্যাৎ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দর স্বাভাবিক রাখবো।

লিফলেট বিতরণকালে অন্যান্যের মধ্যে সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি আমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, মুর্শেদ আহমদ মুকুল, শুয়াইব আহমদ শোয়েব, মাহবুবুল হক চৌধুরী ও মতিউল বারী খোরশেদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান মোহন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সালেহ আহমদ গেদা, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি রায়হান উদ্দিন মুন্না, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ রহিম আলী রাশু, সহ-দপ্তর সম্পাদক মালেক আহমদ, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এস এম সায়েম, সহ-সমাজসেবা বিষয়ক সম্পাদক শামীম আহমদ লোকমান, সহ-সাংস্কৃতিক সম্পাদক জালাল উদ্দিন শামীম, নির্বাহী কমিটির সদস্য নুরুল হক রাজু, আব্দুল মুমিন ও মো. হারুন রশীদ, ৩৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আল মামুন খান, সাংগঠনিক সম্পাদক খবির আহমদ নুনু মিয়া, ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ রাজু মিয়া ও সাধারণ সম্পাদক কাহের আহমদ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: