
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের এডহক ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম রব্বানী প্রধান কে অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
গত ১ (অক্টোবর) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয়ের পরিদর্শক প্রফেসর মো: আমিনুল হক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা দিনাজপুর এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন শিক্ষক সদস্য মো: নুরুজ্জামান, অভিভাবক সদস্য মো: রবিউল ইসলাম, এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বালাপাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
ডিমলা উপজেলার বালাপাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম রব্বানী প্রধান এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা বিএনপির সাবেক সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন ও বালাপাড়া ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী হামিদুল ইসলামসহ প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা।
এ উপলক্ষে প্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা নবনির্বাচিত এডহক কমিটির সভাপতি জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম রব্বানী প্রধান কে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন। শিক্ষক ও অভিভাবক প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম রব্বানী প্রধান এর নেতৃত্বে এডহক কমিটি প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ আরও সুন্দর করা এবং সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, নতুন এডহক কমিটি দায়িত্ব গ্রহণের পর প্রতিষ্ঠানের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে কাজ করবে।
নবগঠিত কমিটির সভাপতি মো: জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম রব্বানী প্রধান বলেন, নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের বিএনপি’র সাবেক সংসদ সদস্য প্রিয় নেতা প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের স্বপ্ন বাস্তবায়নে “শিক্ষার মান উন্নয়ন ছাড়া কোনো দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। শিক্ষক শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে কাজ করে যেতে চাই এ ক্ষেত্রে আমি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।



