Monday, October 12, 2026
Monday, October 12, 2026
Homeসারা বাংলারোটারি ক্লাব অব সিলেট আর্কেডিয়ার আনুষ্ঠানিক ক্লাব পরিদর্শন অনুষ্ঠিত

রোটারি ক্লাব অব সিলেট আর্কেডিয়ার আনুষ্ঠানিক ক্লাব পরিদর্শন অনুষ্ঠিত

সিলেটে রোটারি ক্লাব অব সিলেট আর্কেডিয়ার আনুষ্ঠানিক ক্লাব পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৮টায় নগরীর সোবহানীঘাট এলাকার হোটেল ভ্যালি গার্ডেনের সম্মেলন কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট ৬৪ ও ৬৫-এর কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি ড. ইশতিয়াক এ জামান পিএইচডি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি আতাউর রহমান পীর, সিনিয়র কো-অর্ডিনেটর (অ্যাডমিন) রোটারিয়ান কামরুজ্জামান চৌধুরী রুম্মান, সিনিয়র কো-অর্ডিনেটর (ফাইন্যান্স) রোটারিয়ান কবির উদ্দিন, ডেপুটি কো-অর্ডিনেটর ও ক্লাব অ্যাডভাইজার রোটারিয়ান আব্দুল বাছিত, সিনিয়র কো-অর্ডিনেটর (পার্টনার ইন সার্ভিস) রোটারিয়ান আলী আজম চৌধুরী তমাল, কো-অর্ডিনেটর রোটারিয়ান আবু সালেহ, অ্যাসিসটেন্ট কো-অর্ডিনেটর রোটারিয়ান সেলীনা আক্তার চৌধুরী পিএইচএফ।

ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান আবুল কালামের সভাপতিত্বে ও চার্টার সেক্রেটারি মিয়া মো. রুস্তুম এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান এ এস এম জি কিবরিয়া। এর আগে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন রোটারিয়ান আমিনুল ইসলাম। পরে রোটারি ইনভোকেশন পাঠ করেন রোটারিয়ান জাফরান আহমদ ওয়ালিদ।

অনুষ্ঠানে ভোট অব থ্যাংকস প্রদান করেন রিপশা টিমের ডেপুটি কো-অর্ডিনেটর রোটারিয়ান মোহাম্মদ আব্দুল হাফিজ পিএইচএফ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রোটারি ক্লাব অব সিলেট আর্কেডিয়ার চার্টার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান মো. ফারুক আহমেদ, চার্টার জয়েন্ট সেক্রেটারি রোটারিয়ান মো. আনোয়ার হোসেন, চার্টার বুলেটিন এডিটর রোটারিয়ান মোহাম্মদ মুজিবুল হক, চার্টার সার্জেন্ট অ্যাট আর্মস রোটারিয়ান মো. ফজল আহমেদ সাগর, চার্টার ডি ভোকেশনাল সার্ভিস রোটারিয়ান আয়েশা মনি এবং চার্টার ডি কমিউনিটি সার্ভিস রোটারিয়ান জান্নাতুল ফেরদৌস।

আরও উপস্থিত ছিলেন ক্লাবের চার্টার সদস্য দ্বোহা চৌধুরী, জামিল আহমেদ, নাজিব আহমেদ অপু, মো. নাজমুল আলম লিজন, মো. আব্দুল হালিম, রবিউল হাসান চৌধুরী ও অ্যাডভোকেট আবু ফাহাদ।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: