
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা ঃ:
ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে অবহিত করতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকালে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা প্রশাসনের সভাকক্ষে প্রেস কনফারেন্সে বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, বিআরডিবি’ অফিসার
শাহিন আকতারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন , সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মিজানুর রহমান, প্রাণীসম্পদ অফিসার ডাঃ শাহাদাৎ হোসেন সহ অন্যরা।
প্রেস কনফারেন্সে জানানো হয়, উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ২৭৫জন তথ্য সংগ্রহকারী নিয়োগ দেয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে পৌরসভার ৫নং ওয়ার্ডে পাইলটিং হিসাবে তথ্য সংগ্রহের উদ্বোধনের মধ্যদিয়ে এই কার্যক্রম শুরু হচ্ছে।
এছাড়া ফ্যামিলি কার্ড তৈরি করতে কোন ধরনের অর্থ লাগে না। কেউ যদি কন ধরনের অর্থ লেনদেনসহ কোন ধরণেরঅনিয়ম বা দূর্নীতি করার চেষ্টা করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হবে।
প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্দেশ্য, তথ্য সংগ্রহের প্রক্রিয়া এবং এ কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এ সময় সাংবাদিকদের মাধ্যমে কার্যক্রমের বিভিন্ন দিক সাধারণ মানুষের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রেস কনফারেন্সে সংশ্লিষ্ট কর্মকর্তারা ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহসংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং এ বিষয়ে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
প্রেস কনফারেন্সে উপস্থিত বক্তারা কার্যক্রমের সঠিক তথ্য প্রচার ও জনসচেতনতা বৃদ্ধিতে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্ব দেন।



