
সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাবেদুর রহমানের নেতৃত্বে মিছিলটি নগরীর ধোপাদিঘীরপাড় এলাকা থেকে শুরু হয়। পরে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক কোর্ট পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সিলেট জেলা ছাত্রদলের আব্দুল কুদ্দুস রায়হানের পরিচালনায় বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রদলের সহ-স্কুল বিষয়ক সম্পাদক মো:আনিসুর রহমান খান আকাশ, সদস্য জুনেদ আহমদ, রাসেল আহমদ, জাহিদ হাসান, আব্দুল হান্নান গাজী, আব্দুল ওয়াদুদ, রুবেল আহমদ, কয়েছ আহমেদ, রিয়াজ আহমদ, জাহাঙ্গীর হোসেন, রায়হান হাসান, রবিউল হুসাইন, কায়ছার আলম, মাহমুদ আলী সহ সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দেশের বিরুদ্ধে পরিচালিত সব ধরনের ষড়যন্ত্র, সন্ত্রাস ও নৈরাজ্যমূলক অপতৎপরতার তীব্র প্রতিবাদ জানান এবং রাজপথে থেকে তা মোকাবেলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।-



