Saturday, October 17, 2026
Saturday, October 17, 2026
Homeরাজনীতিদুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক এমপি তুহিন।

দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক এমপি তুহিন।

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নীলফামারী ও বাংলাদেশ সহ বিশ্বের সকল হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের বিএনপির সাবেক এমপি এবং বাংলাদেশ এ্যাব-এর আহ্বায়ক জননেতা প্রকৌশলী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

শনিবার ১৭ (অক্টোবর) জননেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন তার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন “ধর্ম যার যার, রাষ্ট্র সবার সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে এগিয়ে যাক আমাদের প্রিয় বাংলাদেশ। শুভেচ্ছা বাণী- শারদীয় দুর্গাপূজা উপলক্ষে. বাংলাদেশসহ বিশ্বের সকল সনাতন ধর্মাবলম্বীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শারদীয় অভিনন্দন। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জগতের মঙ্গল ও কল্যাণ সাধনে দেবী দুর্গার মর্ত্যে আগমন ঘটে। অশুভ শক্তির বিনাশ এবং সত্য, ন্যায় ও সুন্দরের আরাধনাই শারদীয় দুর্গোৎসবের মূল তাৎপর্য। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক অনন্য জনপদ। এ দেশের প্রতিটি ধর্ম, বর্ণ, গোত্র ও সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব স্বাধীনভাবে, আনন্দ ও উৎসাহের সঙ্গে পালন করবে—এটাই আমাদের আবহমান সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের সৌন্দর্য। ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক উৎসবের মধ্য দিয়ে আরও সুদৃঢ় হোক আমাদের পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন। ধর্ম যার যার, রাষ্ট্র সবার—সবার আগে বাংলাদেশ। শারদীয় দুর্গোৎসব সকলের জীবনে বয়ে আনুক শান্তি, আনন্দ, সমৃদ্ধি ও মঙ্গল। শুভ শারদীয় দুর্গাপূজা।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: